দেশে যখন কোনো যুদ্ধাপরাধী নেই তখন...

খেলা দেখাটা আমার একটা নেশার মতো... ফুটবল ক্রিকেট আর টেনিস সবচেয়ে প্রিয়... তবে এটিএন বাংলায় ইদানিং মহিলাদের কাবাডি, মহিলাদের হ্যান্ডবল এইসব লাইভ দেখায়... আমি সময় পাইলে এইসবও দেখি... খেলা দেখতে আমার ভালো লাগে... জয় পরাজয় বিষয়ে বেশ একটা উত্তেজনা কাজ করে... অনিশ্চয়তা কাজ করে... ভালো লাগে... খুব গোড়া ভাবে কিছুরে সাপোর্ট করি আর না করি... খেলা দেখাতেই আমার আনন্দ। (কিছুরে সাপোর্ট না করলেও অসাপোর্ট আমার ভয়াবহ আছে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি)

তো কিছুদিন আগে ইউরো ফাইনাল দেখলাম... এর আগেও অনেক দেখছি বিশ্বকাপ থেকে কোপা সব... আমি দেখি... দেখে স্টেডিয়াম ভর্তি তাবৎ দর্শক... তা ছাপায়া দেখে কোটি কোটি দর্শক... টিভিতে... চোখ নড়ে না... আমি এই সুদূর বংগদেশে বইসাও বিদেশী খেলা দেখি... আর তাকায়ে তাকায়ে দেখি যে স্টেডিয়ামে বইসাও- এমনকি দর্শকের চেয়েও বেশি মাঠের কাছে থেকেও একদল লোক খেলার দিকে ফিরেও তাকায় না... আসলে তাকাতে পারে না... তাদের তাকায়ে থাকতে হয় দর্শকের দিকে... গোল হইলেও তারা এট্টু আড়চোখেও তাকায় না... খেলা শেষ হইলেও না... তারা হইলো পুলিশ... আমাদের দেশে স্টেডিয়ামে পুলিশেরা আরামে বইসা বইসা খেলা দেখে... কিন্তু বিদেশে সেই উপায় নাই। আমি যতবার খেলা দেখি ততবার এই ফ্লুরোসেন্ট উর্দি পরা পুলিশগুলার জন্য খারাপ লাগে খুব। তখন মনে হয় আমি হালায় অনেক সুখে আছি দেঁতো হাসি

আরেক খেলা ক্রিকেট... এই খেলা আমি যতো দেখি তত তাজ্জব হই... সেই নাদি অনাদি কাল থেকা সব ডাটা সংরক্ষন করা হইছে... ক্রিকেট খেলার মতো এতো সবিস্তার পরিসংখ্যান বোধহয় অন্য কোনও খেলা তো দূরে থাক পৃথিবীর আর কিছুতেই নাই। এত্ত এত্ত রেকর্ড... এবং সেইসব রেকর্ড প্রতিদিন ভাঙতেছে গড়তেছে... সেইগুলাও লিপিবদ্ধ হইতেছে... এত এত বছরেও কি নির্ভুল... খেলা সাংবাদিকতায় আমার একেবারেই লোকজন কম চিনা... পিয়াল ভাইরে জিজ্ঞাস করতে হইবো... এইসব পরিসংখ্যান এত নিখুঁত ভাবে কে সংরক্ষন করে? আইসিসি? তাইলে তাদের কত বড় প্যানেল? কেউ কি কখনওই ভুল করে টরে না?
কেউ জানলে এট্টু জানায়েন তো... ক্রিকেট খেলার এই ডাটা সংরক্ষনের বিষয়টা আমারে খুব ভাবায়...

অতটা ভাবাইতো না আসলে... আমি আসলে ভাবি একটা খেলার জন্য যদি এত এত ডাটা ঠিকঠাক এত বছর সংরক্ষন করা যায়... এবং নিয়মিত আপডেট করা যায়... তাইলে একটা দেশের... একটা জাতির তথ্য মথ্য এমনে লোপাট হয় কেম্নে? যেমন হয় বা হইছে বাংলাদেশে? ক্রিকেট ওয়ালারা এত্ত এত্ত ইতিহাস ঠিকঠাক হাজির এবং জাহির করতে পারে... তাইলে একটা গোটা জাতি আমরা কেন পারি না?

তখন মনে হয় আমি (আমরা?) হালায় আসলে একটুও সুখে নাই... মন খারাপ

(শেষের আগে পুণশ্চ)
সামনে নির্বাচন... যুদ্ধাপরাধী প্রতিহত করার ঘোষণা দিছে সেক্টর কমান্ডার্স ফোরাম... কিন্তু দেশে তো কোনও যুদ্ধাপরাধীই নাই তাইনা?

5
Average: 5 (1 vote)
সাইফুর's picture
জটিল লিখেছেন বস।
দেশে যুদ্ধাপরাধী আছে নাকি! কে বলেছে! নাই তো!
সাইফুর's picture
আমারও মনে হয়.. তাই। যুদ্ধাপরাধীতো দেশে নেই। এখন যারা আছে সবাই দেশ প্রেমিক।

বাংলাদেশ ১৯৭১ সকল স্বত্ব সংরক্ষণ করে
প্রথম পাতা উপরে ফিরে যান